হাসনাবাদ পঞ্চায়েত সমিতিতে আজ পাঁচ হাজার মানুষকে এসআইরের শুনানিতে আসতে হয়। আর এই সোনালী কেন্দ্রের সাধারণ মানুষকে সহযোগিতা করতে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সামনে SIR সহায়তা ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুর দুটো নাগাদ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী সহ অন্যান্যরা।