ইটাহার: ইটাহার থেকে অপহৃত নাবালিকা উদ্ধার করণদিঘির রাসাখোয়া এলাকায়, গ্রেপ্তার ইটাহারের ভাটিনগ্রামের দুই যুবক
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। সোমবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতদের নাম উত্তম বর্মন ও হুমায়ুন কবির। বাড়ি ইটাহারের ভাটিনগ্রামে। নাবালিকা দশম শ্রেনীর পড়ুয়া। বাড়ি ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের এক গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তম দীর্ঘদিন থেকে নাবালিকাকে স্কুলে যাওয়ার সময় পিছু নিয়ে বিরক্ত করত। এমনকি নাবালিকাকে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। এরপর করণদিঘি থানার রাসাখোয়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে।