রায়গঞ্জ: কালিয়াগঞ্জের অন্তঃসত্ত্বা নব্যবধূর মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু
উত্তর দিনাজপুরে এক অন্তঃসত্ত্বা নব্যবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার নাম সাবিনা খাতুন (২২)। তাঁর বাপের বাড়ি করণদিঘির রাঘবপুর এবং শ্বশুরবাড়ি কালিয়াগঞ্জের ডামিলগাঁও এলাকায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার তীব্র পেটব্যথা নিয়ে অসুস্থ হওয়ার পর তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।