ইসলামপুর: বিধানসভা নির্বাচনের গননা কেন্দ্রে শেষ মুহুর্তের চরম ব্যস্ততা ইসলামপুর কলেজ গননা কেন্দ্রে
বিধানসভা নির্বাচনের গননা কেন্দ্রে শেষ মুহুর্তের চরম ব্যস্ততা ইসলামপুর কলেজ গননা কেন্দ্রে৷ সোমবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ গননা কেন্দ্রের সামনে দেখা গেলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কাউন্টিং ভেনুতে প্রবেশ করছে। চোপড়া ,ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া বিধানসভার ভোট গননা হবে। সকাল ৮ টা থেকে পোস্টাল ব্যালট গননার মধ্যে দিয়ে গননার কাজ শুরু হবে বলে জানা গেছে।