মানবাজার ২: গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর। বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় বোরো থানার হুচুকডি,বড়দহি,দাঁড়িকাডোবা, জরোবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ৯০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও এদিন অভিযানে মদ তৈরির জন্য ব্যবহৃত দুটি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।