ওয়াকফ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। আর তার মাঝে ওয়াকফ স্টেটের সম্পত্তি চুরি লেখা বেশ কয়েকটি পোস্টার দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার নিমো ২ পঞ্চায়েতের অন্তর্গত কেন্না গ্রামে। সোমবার বিকালে কেন্না গ্রামের ক্লাব থেকে শুরু করে বাড়ীর দেওয়ালে এমনকি মসজিদের দেওয়ালেতে দেখা যায় এই পোস্টার। যদিও এই বিষয়ে গ্রামে কেউ মুখ খুলতে চাই নি, কে বা কারা লাগলো সেটাও অজানা।