ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের অত্যন্ত এলাকার হাসনাবাদ ব্লকের তকিপুর এলাকার ঘটনা। জানা যায় বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল । আজ শুক্রবার দুপুরে মদ্যপ্য অবস্থায় বাড়িতে আসেন ওই গৃহবধূর স্বামী। এরপর ফের ঝামেলা শুরু হয় তাদের মধ্যে। এই ঘটনায় রাত আটটা নাগাদ কীটনাশক খেয়ে ফেলেন বছর ২৯এর ওই গৃহবধূ। এলাকাবাসীরা দ্রুত ছুটে এসে তাকে স্থানীয় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা আশঙ্কা জনক।গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়।