রায়গঞ্জ: প্রধান নিখোঁজ, উপপ্রধান জেলে—অচল গৌড়ী গ্রাম পঞ্চায়েত
রায়গঞ্জ ব্লকের গৌড়ী গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের দীর্ঘদিনের অনুপস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ। দুর্নীতির মামলায় উপপ্রধান কমল সিংহ গ্রেফতার হয়ে বিচারাধীন বন্দি হিসেবে জেল হেফাজতে রয়েছেন। প্রধান রুমা পারভীনেরও খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয়দের। শংসাপত্র, জব কার্ডসহ বিভিন্ন পরিষেবা পেতে এসে মানুষ ফিরে যাচ্ছেন। বিডিও দপ্তর জরুরি পরিষেবার জন্য ড্রপ বক্স চালু করলেও অধিকাংশ পরিষেবা কার্যত বন্ধ রয়েছে বলে অভিযোগ।