হাড়োয়া ব্লকের শালিপুর পঞ্চায়েতের সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের উদ্যোগে বুধবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত শালিপুর এলাকায় অনুষ্ঠিত হয় খুদে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ফ্রগ দৌড়,আলু দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছিল ভীষন আকর্ষণীয়,এছাড়াও মায়েদের মিউজিক্যাল চেয়ার খেলার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা, সিডিপিও অসুদা খাতুন,সুপারভাইজার সহ অন্যান্য