মহারাষ্ট্রের পুনে থেকে কাছাড়ের বড়খলা চক্রের বুড়িবাইল, প্রতাপিপাড়ার বাসিন্দা সাইদুল ইসলাম লস্করের বিরুদ্ধে ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মুন্না মজুমদার জানান, অসুস্থ মায়ের কথা বলে ফোনে ২০ হাজার টাকা নেওয়ার পর কর্মস্থল থেকে আরও ৪০ হাজার টাকা নিয়ে সাইদুল নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় পুনে থানায় জিডি করা হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় মুরব্বি ও জনসাধারণের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।