শান্তিপুর: দিনে দুপুরে চুরির চেষ্টা ফুলিয়া চটকাতলায়, আটক 2 মহিলা, আতঙ্কে এলাকাবাসী,তদন্তে শান্তিপুর পুলিশ
দিনে দুপুরে চুরির চেষ্টা ফুলিয়ায়, আটক 2 মহিলা, আতঙ্কে এলাকাবাসী। সূত্রের খবর, শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকার বাসিন্দা পেশায় তাঁত ব্যবসায়ী এক ব্যক্তির বাড়িতে বুধবার দুপুরে দুই মহিলা ঢুকে চুরির চেষ্টা করে। বাড়ির লোকের অভিযোগ, কাজের কারণে বাইরে যাওয়ায় সামান্য সময় বাড়ীর নিচতলা খালি ছিল। আর সেই সুযোগেই দুই মহিলা বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে। পড়ে বাড়ির লোক ফিরে যাওয়ার ধরা পড়ে যায় দুই মহিলা।