মানবাজার ২: গোপালপুর গ্রামের পাশের জঙ্গলে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার
গাছ থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করল বোরো থানার পুলিশ।শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বোরো থানার পুলিশ সূত্রে জানা যায় বোরো থানার অন্তর্ভুক্ত বোরো জারাগড়া অঞ্চলের চন্দনপুর গ্রামের পাশে একটি ছোট জঙ্গলের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পায় স্থানীয় মানুষজন। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধা মৃত বলে ঘোষণা করে।