পাঁশকুড়া: লক্ষ্যাকুড়ি উদয়ন সংঘের পরিচালনায় সর্বজনীন দোল উৎসব উপলক্ষ্যে বুধবার কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হল
পাঁশকুড়া ব্লকের অন্তর্গত লক্ষ্যাকুড়ি এলাকায় উদয়ন সংঘের পরিচালনায় সর্বজনীন দোল উৎসব উপলক্ষ্যে কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হল, এদিন প্রায় ৮ হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবছর ২৬ তম বর্ষে পদার্পণ করেছে তাদের দোল উৎসব। এবছরের আকর্ষণ ১২ ফুট উচ্চতা সম্পন্ন রাধা কৃষ্ণের মূর্তি, আশেপাশের পাঁচটি গ্রাম নিয়ে এই দোল উৎসব পালিত হয়।