রঘুনাথপুর ১: মোটর বাইক দুর্ঘটনায় গোবরান্দাতে গুরুতর আহত ITI কলেজের ছাত্র
দুই মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত হল এক ITI কলেজের ছাত্র। তার নাম রামপ্রসাদ মোদক।তার বাড়ি পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত পোস্তুবাড়ি গ্রামে।সে রঘুনাথপুর থানার মৌতড়ে একটি বেসরকারী ITI কলেজের ছাত্র। আহত ছাত্রীটির বন্ধু তথা মেটাল শহরের বাসিন্দা সর্বজিৎ বাউরি জানান ,অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ রামপ্রসাদ মোটর বাইকে করে মৌতড়ের ITI কলেজে আসছিল। আসার পথে রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা মোড়ের সামনে ঘটে দুর্ঘটনাটি।