বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অধীনে মেমারি ২ ব্লকে সাতগেছিয়া দু'নম্বর অঞ্চলের শেনপুর গ্রামে পথশ্রীর প্রকল্পের অন্তর্গত নির্মিয়মান রাস্তা ফিতে কেটে শুভ উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসু। সঙ্গে ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান গৌতম মন্ডল ও অন্যান্য আধিকারিকগণ।