রায়গঞ্জ: শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ, বসল ‘হাব অ্যান্ড স্পোক’ বৈঠক
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কলেজগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স হলে ‘হাব অ্যান্ড স্পোক’ উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপাচার্য অর্নব সেন, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা। বৈঠকে শিক্ষাদান, গবেষণা ও যৌথ একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।