রায়গঞ্জ: রবীন্দ্রপল্লীতে নিকাশি সংকট, সরেজমিনে জেলা শাসক বিবেক কুমার
রায়গঞ্জের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জল নিষ্কাশন সমস্যা খতিয়ে দেখতে বুধবার রবীন্দ্রপল্লী এলাকা পরিদর্শন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। সঙ্গে ছিলেন মহকুমা শাসক তথা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তন্ময় ব্যানার্জী ও অন্যান্য আধিকারিক। ড্রেনের ওপর থাকা দোকান সরিয়ে নিকাশি নালা পরিষ্কারের নির্দেশ দেন জেলা শাসক। বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা কর্মকার জানান, তাঁদের অভিযোগের ভিত্তিতেই কাজ শুরু হয়েছে।