মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ায় শুরু হলো ঝিকড়াঘাট মেলা। ঝিকড়াঘাট মেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলা বাংলার ১৩৫০ সালে শুরু হয় বলে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে মেলা শুরু হয়। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান আয়জন করা হবে।