মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালশি মোড়ে চুরি যাওয়া সাইকেলসহ এক যুবককে পাকড়াও করে স্থানীয় কিছু মানুষ। অভিযোগ, দৈনিক মজুরিতে কাজ করতে আসা কিছু শ্রমিকের রেখে দেওয়া সাইকেল থেকে একটি সাইকেল নিয়ে চম্পট দেয় ওই যুবক। খোয়া যাওয়া সাইকেলের হদিস পেতে সিসিটিভি ফুটেজ দেখে বাইক নিয়ে যুবকটির খোঁজ শুরু করে এলাকার মানুষ।