রায়গঞ্জ: বিষ খেয়ে এক যুবতীর আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য করনদিঘির চন্দরগাও এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ
বিষ খেয়ে এক যুবতীর আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য করনদিঘির চন্দরগাও এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবতীর নাম উরেফা খাতুন, বয়েস আনুমানিক ২২ বছর, বাড়ি করনদিঘির চন্দরগাও এলাকায়। পরিবারের দাবী বুধবার নিজের বাড়িতেই বিষ খায় যুবতী। তাকে উদ্ধার করে প্রথমে রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই বুধবার বিকালে মৃত্যু হয় তার।