৮৫-৯০ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের এস আই আর এর শুনানিতে হাজিরার নির্দেশের তীব্র নিন্দা করলেন দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ। মঙ্গলবার দেগঙ্গা ব্লকের দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে বেলা একটা নাগাদ তিনি এই নিন্দা জানান। তিনি বলেন নরক যন্ত্রণা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অসুস্থ মানুষদের নিয়ে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের কোন গাত্রদাহ নেই। অবিলম্বে বৃদ্ধ এবং অসুস্থদের শুনানি তাদের বাড়িতে গিয়ে করার দাবি জানিয়েছেন আনিসুর।