রায়গঞ্জ: মদ্যপ অবস্থায় অশান্তি, বিষপানে মৃত্যু—কালিয়াগঞ্জে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
কালিয়াগঞ্জে বিষপানে আত্মঘাতীর চেষ্টার পর মৃত্যু, চাঞ্চল্য এলাকায়। রবিবার সন্ধ্যায় মাঝিয়ার এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রায় (৪৬) মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করে বিষ পান করেন বলে অভিযোগ পরিবারের। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, কী কারণে এমন পদক্ষেপ তা খতিয়ে দেখছে পুলিশ।