হাড়োয়া ব্লকের সোনাপুকুর এলাকায় দুই মেয়ের সাথে দেখা করার অপরাধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ শশুর, শাশুড়ি এবং স্ত্রীর বিরুদ্ধে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির দাবি, পারিবারিক বিবাদের জেরে তার স্ত্রী, দুই মেয়েকে নিয়ে শশুর বাড়িতে থাকেন, এদিন সকালে তিনি দুই মেয়ের সাথে দেখা করতে যান।দেখা করার অপরাধে তিনজন মিলে তাকে মারধর করে বলে অভিযোগ।তিনজনই অভিযোগ অস্বীকার করেছেন।