ইসলামপুর: ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫
ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫ ইসলামপুর থানার শিয়ালতোর এলাকার বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন পাঁচজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। ইসলামপুরের শিয়ালতোর বাইপাস এলাকায় পৌঁছতেই একটি ট্রাক্টরের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্