অন্যান্য বছরগুলির মত এবছর ও জমকালোভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে ক্যানিং পূর্বের অন্তর্গত চড়াবিদ্যা এলাকায় যেখানে আজ অর্থাৎ শনিবার উদ্বোধনীর দিন থেকেই জনগণের উপচে পড়া ভিড়। আজ রাত সাড়ে আটটা নাগাদ এই মিলন মেলার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক শওকত মোল্লা। প্যারেড এর মাধ্যমে স্টেজ পর্যন্ত বিধায়ককে স্বাগত জানান মেলা কমিটির পক্ষ থেকে। আলো ঝলমলে চারিদিকে যেন উৎসবের মেজাজ বইছিল এলাকায়। বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই মেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে।