শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। এ শহরের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই আবেগের, তবে এ বার কলকাতায় আসার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেওয়া কিংবা তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের কোনও ম্যাচ নয়। সম্পূর্ণ ভিন্ন এক উপলক্ষেই শহরে আসছেন শাহরুখ। উল্লেখ্য, আজই কলকাতায় এসেছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।