পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা , মনোজ সিং তাঁর, বাবার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া অশান্তি করে। মঙ্গলবার সন্ধ্যায় মনোজ সিং নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কত্ত্যরবত চিকিৎসক পরিস্থিতি খারাপ হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে।