দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা এলাকার দিঘিরপাড় বকুলতলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বৃহৎ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়নের সংকল্পকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু পুরকাইত, জ