রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জনকল্যাণ শিবিরে শিবিরে জেলা শাসকের পরিদর্শন, শুনলেন সাধারণ মানুষের সমস্যা
উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক বিবেক কুমার সোমবার জেলার বিভিন্ন জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী সামাজিক মাধ্যমে এই তথ্য জানান। পরিদর্শনকালে জেলা শাসক শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন। পাশাপাশি শিবিরগুলিতে সরকারি পরিষেবা প্রদানের অগ্রগতি ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন। প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ।