রায়গঞ্জ: কুটুম খেতে এসে গাছে ঝুলন্ত দেহ, রায়গঞ্জের মিশনমোড়ে চাঞ্চল্য, তদন্ত শুরু করলো পুলিশ
রায়গঞ্জের মিশনমোড় এলাকায় ভাগ্নী জামাইয়ের বাড়িতে কুটুম খেতে এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের গৌড় মুর্মু (৪৫)-র ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পকেট থেকে মিলেছে সুইসাইড নোট। বুধবার রাতে স্বাভাবিকভাবেই আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি বলে জানিয়েছে পরিবার। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।