সিংটি পরশ পাথরের উদ্যোগে পশ্চিমবঙ্গের অন্যতম এবং হুগলি জেলার সর্ববৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা জাঙ্গিপাড়া এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬–এর প্রস্তুতি শুরু হয়ে গেল। শনিবার সকাল দশটা নাগাদ খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মেগা টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। আগামী ১৭ জানুয়ারি (শনিবার) ও ১৮ জানুয়ারি (রবিবার), ২০২৬—এই দু’দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত এই ক্রিকেট টুর্নামেন্ট.