মেদিনীপুর: মেদিনীপুরে বাংলাদেশিদের হঠাৎপল্লী আসলেই গুজব, দাবি স্থানীয়দের
মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত তোলাপাড়ায় একটি এলাকায় বসবাস করছেন বেশকিছু বাংলাদেশি শরণার্থী। দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করে আসছেন তারা। সম্প্রতি এস আই আর এর আবহে হঠাৎই খবরের শিরোনামে আসে অজানা এই পাড়া। এই পাড়ার নাম নাকি হঠাৎ পল্লী, কিভাবে হল এই নাম সে প্রসঙ্গেই বলতে গিয়ে আজ সোমবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ স্থানীয়রা জানানা, এখানে কোন হঠাৎপল্লী বলে এলাকা নেই, বাংলাদেশিরা হঠাৎ করে এসে এখানে থাকছেন বলে এলাকার নাম হঠাৎ পল্লী এই সমস্তটাই গুজব।