ইটাহার: অবাক কান্ড! ইটাহারের তালটুঙ্গী গ্রামে পোস্টারে BJP প্রার্থী সহ প্রধানমন্ত্রী ও অন্য BJP নেতাদের ছবিতে চোখে আগুন
বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টারে প্রার্থী সহ বিজেপি নেতাদের চোখে আগুন ধরিয়ে ছবির বিকৃতি করার অভিযোগে চাঞ্চল্য ইটাহারে। মঙ্গলবার সকালে ইটাহার বিধানসভার পতিরাজপুর অঞ্চলের শ্রীধরপুর বুথের তালটুঙ্গী মোড়ে এই ঘটনা সামনে এসেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার বিধানসভার বিজেপি নেতা গোকুল চন্দ্র মণ্ডল, নারায়ন চন্দ্র রায়, জয়দেব বর্মন, দীপক বর্মন সহ অন্যরা।