রায়গঞ্জ: আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে উত্তর দিনাজপুরে ‘রান ফর যোগা’ উদ্যোগ, সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক বিবেক কুমার
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে যোগচর্চার গুরুত্ব ছড়িয়ে দিতে আগামী ১৯ জুন ‘রান ফর যোগা’ কর্মসূচির আয়োজন করছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন জেলা শাসক বিবেক কুমার। তিনি জানান, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনকে সামনে রেখে এই সচেতনতামূলক দৌড়ের আয়োজন করা হয়েছে। ১৫ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারও শুরু হয়েছে।