রায়গঞ্জ: রায়গঞ্জ স্টেডিয়ামে আগামী মরশুমের ফুটবল সূচি প্রকাশ উত্তর দিনাজপুর ডিএসএ-র
আগামী মরশুমের ফুটবল ক্রীড়া সূচি প্রকাশ করল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)। শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে জানানো হয়, ১৪ থেকে ১৭ জুন অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল মহিলা জুনিয়র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ জুন থেকে জুনিয়র ফুটবল প্রতিযোগিতা এবং ২৯ জুন থেকে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। ডিএসএ-র সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস সফল টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।