২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ হাড়োয়া ব্লকের গোপালপুর এলাকার নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধন করলেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ সভাপতি রাজেন্দ্র সাহা, মন্ডল সভাপতি রজত বরণ সাহা,চাঁদু স্যান্ডেল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির দলীয় সূত্রে খবর আগামী বিধানসভা নির্বাচনের যাবতীয় কাজ এই কার্যালয় থেকে করা হবে।