রায়গঞ্জ: রায়গঞ্জে বিজেপি যুব মোর্চার ডিজিটাল প্রশিক্ষণ, সংগঠন মজবুতের বার্তা
ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনের সদস্যদের নিয়ে সোমবার রায়গঞ্জ ইনস্টিটিউট সভাগৃহে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, মন্ত্রী কৌশিক চৌধুরী, জেলার বিধায়করা, যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত কুমার রায়, রাজ্য সম্পাদক আশীষ বিশ্বাস-সহ অন্যান্য নেতৃত্ব। আশীষ বিশ্বাস জানান, দলের সর্বভারতীয় সভাপতি নিতীন নবীনের উদ্যোগে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়।