ঝালদা ১: ফের বাঘমুন্ডি বিধানসভায় বিজেপিতে যোগদান
ফের বাঘমুন্ডি বিধানসভায় বিজেপিতে যোগদান মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার হেঁসাহাতু অঞ্চলের তানাসি গ্রামের সিপিআইএম অঞ্চল সম্পাদক মধুসূদন মাহাতো, প্রাক্তন সদস্য ডোমন মাঝি সমেত ৪৬ টি পরিবারের ১৮৪ জন সদস্য সিপাআইএম, কংগ্রেস ও তৃণমূল থেকে জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতোর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী রহিদাস মাহাতো, মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও সহ জেলা ও মণ্ডল নেতৃত্ব।