ইটাহার: সাত সকালে ইটাহারের বাঙারে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মেরে রাস্তার ধারের দোকানে ঢুকে গেলো আস্ত লরি, মৃত ৩ ও জখম ২ জন
দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মেরে সরাসরি রাস্তার ধারের দোকানে ঢুকে গেলো লরি। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত লরির খালাসি সহ ২ জন ঠিকা শ্রমিক। আশঙ্কাজনক চালক সহ অন্য এক শ্রমিক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহারের বাঙার এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃত খালাসি ইসমাইল জমাদারের(২৫) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্য মৃত দু'জন শ্রমিকের বাড়ি কোচবিহারে। ইটাহার থানার পুলিশ মৃতদেহ গুলি রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে ও জখমরা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।