রায়গঞ্জ: " ভবানীপুরে ৫০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়" রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি কৃষ্ণ কল্যাণীর
রায়গঞ্জে বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দাবি করেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জয়ী হবেন। প্রথম দফার নির্বাচনের পর ভবানীপুরে প্রচারে গিয়ে বিপুল জনসমর্থন দেখেছেন বলেও জানান তিনি। কৃষ্ণ কল্যাণীর কথায়, ভবানীপুর সম্পূর্ণভাবে মমতাময় হয়ে রয়েছে। রাজ্যের উন্নয়ন ও জনমুখী প্রকল্পের ভিত্তিতেই এই বিপুল জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।