রায়গঞ্জ: রায়গঞ্জে ‘হেলিপ্যাড যুদ্ধ’! রাহুল গান্ধী-র সভার আগে তৃণমূল-কংগ্রেসে তীব্র তরজা
রায়গঞ্জ স্টেডিয়ামে হেলিপ্যাড ভাঙাকে ঘিরে ভোটের আগেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। সোমবার দুপুরে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, মঙ্গলবার রাহুল গান্ধী-র সভার প্রস্তুতির মাঝেই তৃণমূল কর্মীরা অস্থায়ী হেলিপ্যাড ভাঙতে শুরু করে। যদিও ৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়-এর সভার জন্যই এটি তৈরি হয়েছিল। তৃণমূলের পাল্টা দাবি, মাঠকে স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এই কাজ চলছিল। পরে কংগ্রেসের কর্মসূচির কথা জানা গেলে ভাঙা বন্ধ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে শুরু হয়েছে তরজা।