রায়গঞ্জ: কর্ণজোড়ায় সেনসাস ২০২৬-এর স্ব-গণনা নিয়ে প্রশিক্ষণ, উদ্বোধন ট্যাবলোর
কর্ণজোড়া অডিটোরিয়ামে শনিবার সেনসাস ২০২৬-এর স্ব-গণনা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি সচেতনতামূলক ট্যাবলোরও উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আজমল হুসেন-সহ প্রশাসনের আধিকারিকরা। তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা অনলাইনে নিজেরাই তথ্য জমা দিতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। নাগরিকদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলেও জানান