রায়গঞ্জ: AIIMS-এর দাবিতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে জোরদার গণস্বাক্ষর অভিযান
রায়গঞ্জে AIIMS স্থাপনের দাবিতে রবিবার সন্ধ্যায় ঘড়ি মোড় সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে গণস্বাক্ষর অভিযান চালায় রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরাম। সংগঠনের সম্পাদক শান্তনু চক্রবর্তী জানান, ইতিমধ্যে প্রায় ২০ হাজার গণস্বাক্ষর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। লক্ষ্য ১ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন প্রান্তেও এই কর্মসূচি চলছে। সংগঠনের দাবি, রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর অভিযান চলবে।