পুরুলিয়া ২: কোর্ট চত্বরের পর এবার সদর হাসপাতালে অবৈধ দখলদারি দোকান সরাতে পদক্ষেপ জেলা প্রশাসনের, তার আগেই নিজেরাই সরিয়ে নিচ্ছে
কোর্ট চত্বরের পর এবার পুরুলিয়া সদর হাসপাতাল এলাকার ফুটপাত সরাতে কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। কোট চত্বর অভিযানের সাফল্যের পর এবার সদর হাসপাতাল এলাকায় অবৈধ দখলদারি রুখতে কোমর বেঁধে নামলো জেলা প্রশাসন। এদিন বুধবার হাসপাতাল চত্বরে অবৈধভাবে যারা দোকান লাগিয়ে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় আগামী দু'ঘণ্টার মধ্যে নিজেদের দোকানের আসবাবপত্র ও জিনিসপত্র সবকিছু সরিয়ে নিতে হবে।