রায়গঞ্জ: ক্যাগ রিপোর্ট ঘিরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সরব এবিভিপি, উপাচার্যের কাছে স্মারকলিপি
ক্যাগ রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ঘিরে শুক্রবার সরব হয় এবিভিপি। বিশ্ববিদ্যালয় ইউনিট উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি মাইগ্রেশন সার্টিফিকেট পেতে পড়ুয়াদের হয়রানি বন্ধ, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির পুনর্গঠন এবং ছাত্র হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও তোলা হয়।