রায়গঞ্জ: তুলসীপাড়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
রায়গঞ্জের তুলসীপাড়ায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অপূর্ব সরকার (প্রায় ৮৪-৮৫)। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিজনদের অভিযোগ, শুক্রবার সকালে মৃত্যু হলেও ভাড়া বাড়ির মালিকরা সময়মতো খবর দেননি। মৃতের ব্যাঙ্কের পাসবইও তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি বলেও অভিযোগ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের ওপরই আস্থা রেখেছেন মৃতের পরিজনেরা।