রায়গঞ্জ: রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অস্থিরতা বদলের বার্তা, অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ABVP-এর নতুন উদ্যোগ
রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অস্থির পরিবেশ বদলের লক্ষ্যে বৃহস্পতিবার অধ্যক্ষ ডঃ চন্দন রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল ABVP নেতৃত্ব। রাজ্য সম্পাদক দীপ দত্ত জানান, কলেজে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তুলে মনীষী ও শিক্ষা সংস্কৃতির মর্যাদা রক্ষা করাই লক্ষ্য। ছাত্রছাত্রীদের স্বার্থে সংগঠন কাজ করবে বলেও জানান তিনি। বহিরাগতদের যাতায়াত বন্ধে পদক্ষেপের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন অধ্যক্ষ। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি