রায়গঞ্জ: ভোটের কথা নয়, শুভেচ্ছার বার্তায় মন জিততে চাইছেন—রায়গঞ্জে নববর্ষে অভিনব প্রচারে সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ
রায়গঞ্জ: নববর্ষের দিনে ভিন্নধর্মী প্রচারে নজর কাড়লেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। বুধবার সকাল থেকে শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি। কর্মী-সমর্থকদের সঙ্গে থাকলেও প্রচারে ছিল না কোনও সরাসরি ভোটের আবেদন। সৌজন্য বিনিময়ের মধ্য দিয়েই প্রচার সারেন তিনি। জীবানন্দ সিংহ জানান, মানুষের সঙ্গে সম্পর্ক গড়াই তাঁর মূল লক্ষ্য।