রায়গঞ্জ: রায়গঞ্জ পলিটেকনিকে ভোট গণনা কেন্দ্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, বহুস্তরীয় বলয়ে প্রশাসন
রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল প্রশাসন। মূল গেট থেকে স্ট্রং রুম পর্যন্ত বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই, রেজিস্টারে তথ্য নথিভুক্তকরণ এবং নির্দিষ্ট অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি নজরদারি ও গালা সিল করা তালায় সুরক্ষিত রাখা হয়েছে স্ট্রং রুম। এখানেই করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার বিধানসভার ভোট গণনা হবে।