সাহিত্য পরিষদের বিজয়া সম্মিলনী ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার বিকেলে। এদিন বিকেলে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। ঝাড়গ্রাম জেলার কবি সাহিত্যিক শিল্পীরা সমবেত হয়ে প্রথমে পরিবেশ সচেতনতা মূলক মিছিল করেন ও মিছিলের পর বিজয়া সম্মেলনীতে মিলিত হন। গান, কবিতা, সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন ঝাড়গ্রাম জেলার কবি সাহিত্যিক গণ। জেলার শতাধিক কবি সাহিত্যিক এই বিজয়া সম্মিলনী তথ্য সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেন।